Sylhet Today 24 PRINT

বড়লেখায় শিবিরকর্মী গ্রেফতার

বড়লেখা প্রতিনিধি |  ১০ জুন, ২০১৫

মৌলভীবাজারের বড়লেখায় পুলিশ এক শিবিরকর্মীকে গ্রেফতার করেছে। পুলিশ এসল্ট মামলার ওয়ারেন্ট ভূক্ত আসামী এ শিবিরকর্মীর নাম হোসেন আহমদ (২০)। সে উপজেলার কাঁঠালতলী উত্তর গ্রামের মৃত ইসহাক আলীর পুত্র।

মঙ্গলবার পুলিশ তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে। বড়লেখা থানা পুলিশ জানায়, হোসেন আহমদ বড়লেখা থানার পুলিশ এসল্ট মামলা নং-জিআর-১৩৪/১৩ ও জিআর-৬৩/১৪ ওয়ারেন্ট ভূক্ত আসামী। তাকে পৌর শহরের পাখিয়ালা থেকে গ্রেফতার করা হয়।

বড়লেখা থানার অফিসার ইনচার্জ মো: মনিরুজ্জামান শিবিরকর্মী গ্রেফতারের সত্যতা স্বীকার করে জানান, আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

 

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.