Sylhet Today 24 PRINT

ছাতক সদর ইউনিয়নে ভিজিএফ’র চাল ও নগদ টাকা বিতরণ

ছাতক প্রতিনিধি |  ০১ ফেব্রুয়ারী, ২০১৮

ছাতক সদর ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ভিজিএফ’র চাল ও নগদ টাকা বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) পরিষদ কার্যালয় থেকে ইউনিয়নের ক্ষতিগ্রস্তদের মাঝে ৩০ কেজি চাল ও নগদ ৫০০ করে টাকা বিতরণ করা হয়।

ইউনিয়নের ৬৩৫ জন তালিকাভুক্ত পরিবারের মাঝে চাল ও নগদ টাকা বিতরণে আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাছির উল্লাহ খান ও ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম।

এ সময় ট্যাগ কর্মকর্তা শরীফুল ইসলাম, প্যানেল চেয়ারম্যান ময়না মিয়া, সচিব পিংকু দাস, আওয়ামী লীগ নেতা আব্দুল কাদির, ইউপি সদস্য তাহমিনা বেগম, রওশন আরা, আফিয়া বেগম, ইউপি সদস্য মখসুদুল হাসান আতর, মুহিবুর রহমান, কাজী নজরুল ইসলাম মারুফ, আতাউর রহমানসহ স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.