শ্রীমঙ্গল প্রতিনিধি | ০২ ফেব্রুয়ারী, ২০১৮
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে যাত্রীবাহী বাসের সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত হয়েছেন। দুর্ঘটনায় বাসের সাত যাত্রী আহত হয়েছেন।
শুক্রবার সকালে শ্রীমঙ্গলের ভূনবীর চৌমুহনা সংলগ্ন ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
শ্রীমঙ্গলের সাতগাঁও পুলিশ ফাঁড়ির ইনচার্জ নান্নু মণ্ডল বলেন, শুক্রবার সকাল সাড়ে ছয়টার দিকে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সৌদিয়া পরিবহনের একটি বাসের সঙ্গে হবিগঞ্জগামী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসের চালকসহ আটজন গুরুতর আহত হন। এর মধ্যে চারজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মাইক্রোবাসের চালক মিজানুর মারা যান।
আহত ব্যক্তিদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।