Sylhet Today 24 PRINT

মৌলভীবাজারে পৃথক ৩ দুর্ঘটনা: নিহত ১, আহত ২৫

মৌলভীবাজার প্রতিনিধি |  ০২ ফেব্রুয়ারী, ২০১৮

মৌলভীবাজারে পৃথক তিন সড়ক দুর্ঘটনায় একজন নিহত এবং অপর ২৫ জন আহত হয়েছেন।

শুক্রবার (২ ফেব্রুয়ারি) সকালে শ্রীমঙ্গল উপজেলার ভূনবীর চৌমোহনা সংলগ্ন ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কে মাইক্রোবাসের সঙ্গে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা দূরপাল্লার বাস সৌদিয়া পরিবহনের সাথে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়।

এ ঘটনায় ৭জন যাত্রী আহত হয় এবং মাইক্রোবাসের চালক মিজানুর রহমানকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে, দুপুর সাড়ে ১২ টার সময় শ্রীমঙ্গল সাতগাঁও উচ্চ বিদ্যালয়ের সামনে মোটর সাইকেলের সাথে পথচারী সংঘর্ষে মোটর সাইকেলের দুইজন আরোহী গুরুতর আহত হয়।

অন্যদিকে বিকেলে ব্রাক্ষণবাড়িয়া থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাস, মৌলভীবাজারের শ্রীমঙ্গল সড়কের গোমড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে অন্তত ১৬ জন আহত হন।

হাইওয়ে থানার এসআই নানু মণ্ডল জানান, আহতদের মধ্যে গুরুতর আহত যাত্রীরা সিলেট এমএজি ওসমানী হাসপাতাল ও মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.