ছাতক প্রতিনিধি | ০৩ ফেব্রুয়ারী, ২০১৮
সরকারি প্রতিষ্ঠান ও শিল্প মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক বলেছেন‚ সরকার শিক্ষাক্ষেত্রে দেশে বৈপ্লবিক পরিবর্তন সাধন করেছে। যুগোপযোগী শিক্ষায় শিক্ষিত হয়ে উঠতে এবং দেশের শিক্ষার ভীত মজবুত করতে সরকার ও প্রাথমিক শিক্ষার উপর গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছে।
শনিবার (৩ ফেব্রুয়ারি) ছাতকের গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউনিয়নের কটালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন শেষে এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এমপি মানিক বলেন, দেশে প্রাথমিক বিদ্যালয়ের জন্যে হাজার হাজার দৃষ্টিনন্দন ভবন নির্মাণ করছে এ সরকার। ছাতক-দোয়ারাবাসী সরকারের এ উন্নয়ন থেকে বঞ্চিত হয়নি। এখানেও শতাধিক প্রাথমিক বিদ্যালয়ের দৃষ্টিনন্দন ভবন নির্মাণ করা হয়েছে।
তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের আমলেই ছাতক-দোয়ারাবাসী শিক্ষা, স্বাস্থ্য যোগাযোগ, বিদ্যুতসহ কাঙ্ক্ষিত উন্নয়ন পেয়েছে। এ ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনেও নৌকার প্রার্থীকে বিজয়ী করার আহবান জানিয়েছেন তিনি।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শাহ মোহাম্মদ আলী মুজিবের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন ছাতক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আবু সাদাত লাহিন, গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রী কলেজের সাবেক ভিপি আওলাদ আলী রেজা, আফজাল হুসেন, উপজেলা শিক্ষা অফিসার মানিক চন্দ্র দাশ, এলজিইডি অফিসার আবুল মনসুর, সাবেক ইউপি চেয়ারম্যান আরজক আলী, নিজাম উদ্দিন, সুন্দর আলী, গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মখলিছুর রহমান, সহ সভাপতি ফারুক আহমদ সরকুম, সাধারণ সম্পাদক নুরুল হক, বিদ্যালয়ের ভূমিদাতা সৌদি আরব মুসনাবাজার যুবলীগের সাংগঠনিক সম্পাদক রাসেল আহমেদ।
উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা যুবলীগ নেতা আবু হানিফা সায়মন, ছাতক উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক এইচ এম আরজ আলী, স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি সাকের রহমান বাবুল, যুগ্ম সম্পাদক কবির আহমদ সেবুল, সাংগঠনিক সম্পাদক মঞ্জুর আলম, কৃপেশ চন্দ, রাসেল হোসেন, ছাত্রলীগ নেতা নিয়ামাত আলী, জাহেদ হোসেন, মাহবুব আলম প্রমুখ। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা কামাল আহমদ।