মৌলভীবাজার প্রতিনিধি | ০৩ ফেব্রুয়ারী, ২০১৮
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বাংলাদেশ চা শ্রমিক জনগোষ্ঠীর কর্ম পরিবেশ সম্পর্কিত আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩ ফেব্রুয়ারি) সকালে শ্রীমঙ্গলস্থ বাংলাদেশ চা বোর্ড কার্যালয়ের সভাকক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালার উদ্বোধন করেন সভার প্রধান অতিথি মৌলভীবাজার জেলা প্রশাসক মো. তোফায়েল ইসলাম।
বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের আয়োজনে ও আন্তর্জাতিক শ্রম সংস্থা'র সহযোগিতায় বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সভাপতি মাখন লাল কর্মকার এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোবাশশেরুল ইসলাম, সিলেট শাহজালাল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. ফয়সল আহমদ, বিভাগীয় শ্রম দপ্তরের উপ পরিচালক মো. মনিরুজ্জামান, শ্রীমঙ্গল সরকারি কলেজের সহকারী অধ্যাপক সুদর্শন শীল, শ্রীমঙ্গল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাগর হাজরা প্রমুখ।
বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রাম ভজন কৈরীর পরিচালনায় কর্মশালায় বাংলাদেশের চা শিল্পে কর্মরত শ্রমিকদের কর্ম পরিবেশ নিয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিলেট শাহজালাল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. ফয়সল আহমদ।
কর্মশালায় বাংলাদেশের চা শ্রমিক ইউনিয়নের বিভিন্ন ভ্যালীর শ্রমিক প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।