Sylhet Today 24 PRINT

সরকার হতদরিদ্রদের কল্যাণে কাজ করে যাচ্ছে: জয়া সেনগুপ্ত

দিরাই প্রতিনিধি |  ০৩ ফেব্রুয়ারী, ২০১৮

দিরাই-শাল্লা আসনের সংসদ সদস্য ড. জয়া সেনগুপ্ত বলেছেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার আন্তর্জাতিক ও জাতীয় পর্যায়ে গৌরবময় অনেক কিছু অর্জন করেছে। ২০১৭ সালে জাতির পিতা বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ ইউনেস্কো কর্তৃক ‘ঐতিহাসিক দলিল’ হিসেবে স্বীকৃতি অর্জন অনন্য এক উচ্চতার শিখরে পৌঁছে দিয়েছে বাংলাদেশকে।

শনিবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার রাজানগর ইউনিয়ন অফিস প্রাঙ্গণে ইউনিয়নের ৪ শতাধিক হতদরিদ্রদের মাঝে চাল বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, সরকার হাওরপাড়ের ক্ষতিগ্রস্ত কৃষকদের কথা ভেবে সারা বছর ভিজিএফ, ভিজিডি সুবিধা দিয়ে যাচ্ছে। শেখ হাসিনার সরকার হতদরিদ্র মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে।

এ সময় উপস্থিত উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান তালুকদার, পৌর মেয়র মোশাররফ মিয়া, ইউপি চেয়ারম্যান সৌম্য চৌধুরী সহ ইউপি সদস্যবৃন্দ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.