Sylhet Today 24 PRINT

দোয়ারাবাজারে জুয়া খেলার অপরাধে ৩ ইউপি সদস্যসহ আটক ২০

সুনামগঞ্জ সদর প্রতিনিধি |  ০৩ ফেব্রুয়ারী, ২০১৮

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বোগলা বাজার থেকে জুয়া খেলার অপরাধে ইউনিয়ন পরিষদের ৩জন সদস্যসহ এলাকার  মোট ২০জনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২ ফেব্রুয়ারি) রাত ২টার দিকে উপজেলার বোগলাবাজার থেকে তাদের আটক করা হয় বলে পুলিশ সূত্রে জানা যায়।

আটককৃতরা হলেন- ইউপি সদস্য মনিরুল ইসলাম(৫০), ইউপি সদস্য আকবর আলী(৫২) ইউপি সদস্য তোতা মিয়া(৪২), দেলোয়ার হোসেন(২৮), আবুল হাসেম(৩০), ফজলুল করিম(৫১), জসিম খান(৪৩), উজ্জল খান(৪৩), ফজর আলী(৫৫), খোরশেদ আলম(২৬), ইসমাইল (৪০), আব্দুল শহীদ(৩৫),  রিপন মিয়া(৩৮),  বিল্লাল হোসেন(৩০), আমির হোসেন(৫০), আবুল হোছন(৩২), শহীদ মিয়া(৩৭), সোহেল মিয়া(৪০),  হেলাল উদ্দিন(৩০) ও আমির আলী।

পুলিশ জানায়, শুক্রবার রাত উপজেলার বোগলা ইউনিয়নের বোগলাবাজারে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জুয়াখেলার সময় ৩ ইউপি সদস্যসহ ২০ জনকে আটক করা হয়।

দোয়ারাবাজার থানা ভার প্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুশীল রঞ্জন দাস বিষয়টি নিশ্চিত করে জানান, জুয়াখেলার অপরাধে আটক ৩ ইউপিসদস্যসহ ২০জনের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.