Sylhet Today 24 PRINT

দিরাইয়ে ৫০ পিস ইয়াবা সহ যুবক গ্রেপ্তার

দিরাই প্রতিনিধি |  ০৪ ফেব্রুয়ারী, ২০১৮

সুনামগঞ্জের দিরাইয়ে ৫০ পিস ইয়াবাসহ এক যুবককে গ্রেপ্তার করেছে দিরাই থানা পুলিশ।

গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সন্ধ্যায় পৌর শহরের ধল সিএনজি ষ্টেশন থেকে জাহের আলম (৩০) নামের যুবককে গ্রেপ্তার করা হয়। জাহের পৌরসভার দোয়জ গ্রামের গাজী মান্নান এর পুত্র।

পুলিশ সূত্রে জানা যায় জাহের আলম আইনশৃঙ্খলা বাহিনীর অগোচরে বহুদিন যাবত ইয়াবা ব্যবসা করে আসছিল।

দিরাই থানার অফিসার ইনচার্জ মোস্তফা কামাল জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই মেহেদী হাসানের নেতৃত্বে পুলিশের একটি অভিযানিক দল ৫০ পিস ইয়াবা সহ তাকে গ্রেপ্তার করে।

তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রক আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.