Sylhet Today 24 PRINT

মাধবপুরে ২০ হাজার পিস ইয়াবাসহ আটক ৫

মাধবপুর প্রতিনিধি |  ০৪ ফেব্রুয়ারী, ২০১৮

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ৬০ লাখ টাকা মূল্যের ২০ হাজার পিস ইয়াবা বহনকারী জিপসহ একই পরিবারের ৫ জনকে আটক করেছে পুলিশ।

রোববার (৪ ফেব্রুয়ারি) সকালে উপজেলা সদরে মহাসড়ক থেকে মাদকের এ চালানটি আটক করা হয়।

আটককৃতরা হলেন, সিলেট কোতোয়ালী থানার গোয়াইপাড়ার মৃত দুদু মিয়ার পুত্র আবুল কালাম (৪৮), তাঁর স্ত্রী ফাতেমা (৩৮), আবুল কালামের কন্যা রহিমা কালাম রুহি (২১), ছেলে ইমন আহম্মেদ (১৯), ইমনের স্ত্রী শামীমা আক্তার(১৮)।

পুলিশ জানায়, গোপন সূত্রে খবর পেয়ে জেলার সিনিয়র সহকারী পুলিশ সুপার এসএম রাজু আহমেদ একদল পুলিশ নিয়ে অভিযান পরিচালনা করেন। এ সময় সিলেটগামী জিপ গাড়ীটিকে (চট্ট মেট্রো ঘ- ০২-০২৮৬) আটক করে তল্লাশি করা হলে গাড়ীতে থাকা যাত্রীদের কাছ থেকে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।

 

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.