Sylhet Today 24 PRINT

বিশ্বনাথে বিএনপি’র ৪ নেতা আটক

বিশ্বনাথ প্রতিনিধি |  ০৫ ফেব্রুয়ারী, ২০১৮

সিলেটের বিশ্বনাথ উপজেলার সদরের বিভিন্ন স্থান থেকে বিএনপি ও তার সহযোগী সংগঠনের ৪ নেতাকে আটক করেছে থানা পুলিশ।

রোববার (৪ জানুয়ারি) রাত ৯টা থেকে রাত ১১টার পর্যন্ত বিশ্বনাথ উপজেলার বিভিন্নস্থান থেকে মিছিল ও লিফলেট বিতরণ কালে ও নাশকতা সৃষ্টির পায়তারা করার অভিযোগে তাদেরকে আটক করা হয়।

আটকের ঘটনার সত্যতা নিশ্চিত করে বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামসুদ্দোহা পিপিএম সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমকে জানান, পুলিশের অনুমতি ছাড়া মিছিল ও লিফলেট বিতরণ করাসহ নাশকতা সৃষ্টির পায়তারা করার অভিযোগে তাদেরকে আটক করা হয়েছে।

পুলিশের এ কর্মকর্তা আরো বলেন, যে বা যারাই শান্ত বিশ্বনাথকে অশান্ত করার চেষ্টা করবে কিংবা অনুমতি ছাড়া বেআইনিভাবে গণজমায়েত বা নাশকতা করার পায়তারা করবে তাদেরকে কঠোর হস্তে দমন করবে বিশ্বনাথ থানা পুলিশ। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

আটককৃতরা হলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও অলংকারী ইউপির সাবেক চেয়ারম্যান লিলু মিয়া, অলংকারী ইউনিয়ন বিএনপির সভাপতি ও ইউপি মেম্বার আলতাব আলী, খাজাঞ্চী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক ইউপি মেম্বার আবদুস শহিদ, অলংকারী ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আবু সুফিয়ান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.