Sylhet Today 24 PRINT

সুনামগঞ্জে সুরমার পানি বিপদ সীমার ওপর দিয়ে প্রবাহিত

সুনামগঞ্জ প্রতিনিধি |  ১০ জুন, ২০১৫

সুনামগঞ্জে সুরমা নদীর পানি বিপদ সীমার ৫৫ সে:মিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে
সুনামগঞ্জ প্রতিনিধি

গত দুদিনের অব্যাহত বৃষ্টিপাত আর ভারতের মেঘালয় থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সুনামগঞ্জের ষোলঘর পয়েন্টে সুরমা নদীর পানি বিপদ সীমার ৫৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গত ২৪ ঘন্টায় ১০৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে স্থানীয় পানি উন্নয়ন বোর্ড। সুরমা নদীর পানি বাড়ায় হাওরেও পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। থেমে থেমে বৃষ্টিপাতের জন্য জনর্দুভোগ বেড়েছে।

সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের ভারপ্রাপ্ত প্রকৌশলী মো.মামুন হাওলাদার জানান, পাহাড়িঢল ও বৃষ্টিপাতের জন্য সুরমা নদীতে পানি প্রবাহ বাড়ছে। আজ বেলা ৩ টায় সুরমা নদীর পানি বিপদ সীমার ৫৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.