Sylhet Today 24 PRINT

সেতু ভেঙ্গে পড়ায় কুলাউড়া-বড়লেখা সড়ক যোগাযোগ বন্ধ

বড়লেখা প্রতিনিধি |  ১০ জুন, ২০১৫

ভারী বর্ষণ আর পাহাড়ী ঢলে বুধবার কুলাউড়া-বড়লেখা আঞ্চলিক মহা সড়কের হাতলিঘাট নামক স্থানের নির্মাণাধীন ব্রিজের বিকল্প সেতু ভেঙ্গে গেছে। স্রোতের তোড়ে বেইলি ব্রিজের কাঠের খুটি ভেসে যাওয়ায় দুপুর থেকে এ সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়েছে।

সরেজমিনে উভয় পাশে শত শত যাত্রীবাহী ও মালবাহী যানবাহন আটকে থাকতে দেখা গেছে। খবর বড়লেখা থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান ও ওসি তদন্ত মোহাম্মদ আকবর হোসেনের নেতৃত্বে পুলিশ যাবাহনের জ্যাম নিরসনে দায়িত্ব পালন করে।

ওসি মনিরুজ্জামান জানান, সড়ক ও জনপথ বিভাগে খবর দেয়া হয়েছে। যত দ্রুত সম্ভব বিকল্প সেতু মেরামত করা হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.