Sylhet Today 24 PRINT

মৌলভীবাজারে পুলিশি বাধায় জড়ো হতে পারছে না বিএনপির নেতাকর্মীরা

মৌলভীবাজার প্রতিনিধি |  ০৫ ফেব্রুয়ারী, ২০১৮

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে স্বাগত জানাতে মৌলভীবাজারের শেরপুরে পথ সভায় জড়ো হওয়ার প্রচার চালিয়ে আসছিল জেলা বিএনপি। কিন্তু পুলিশি তৎপরতায় শেরপুরে জড়ো হতে পারছেন না বলে অভিযোগ করছেন মৌলভীবাজার জেলা বিএনপির নেতারা।


মৌলভীবাজার থেকে শেরপুর যাবার পথে পথে চেকপোস্ট বসিয়ে তল্লাশি করছে পুলিশি। শেরপুর পয়েন্টে নেতা কর্মীরা সমবেত হতে পারছেনা। এর আগে ফেস্টুন লাগানোর সময় বিএনপির ৩ নেতাকে আটক করে পুলিশ।

পথে পথে পুলিশের তল্লাশি এড়াতে ফাঁড়ি পথে এবং বিভিন্ন কৌশলে অনেকেই শেরপুরে সমবেত হবার চেষ্টা করছেন। মৌলভীবাজার শহরের বিভিন্ন মোড়েও অবস্থান নিয়েছে পুলিশ।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি মিজানুর রহমান জানান, আমাদের পথে পথে বাধা দেওয়া হচ্ছে, কোন কারণ ছাড়াই আটক করা হচ্ছে নেতাকর্মীদের।

মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহমদ জানিয়েছেন, নাশকতা ঠেকাতে বিএনপির ৩ জনকে আটক করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.