নিজস্ব প্রতিবেদক | ০৫ ফেব্রুয়ারী, ২০১৮
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে স্বাগত জানিয়ে নগরীতে মিছিল করেছে স্বেচ্ছাসেবক দল, যুবদল ও ছাত্রদল।
সোমবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে মিছিলটি নগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে। মিছিলে স্বেচ্ছাসেবক দল, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত সিলেটের পথে আছেন বেগম খালেদা জিয়া। সোমবার সকাল সোয়া ৯টায় গুলশানের নিজ বাসভবন 'ফিরোজা' থেকে সড়কপথে সিলেটের উদ্দেশে রওনা হন বেগম জিয়া। এ সফরে তার সঙ্গে রয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ড. আবদুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরীসহ শতাধিক নেতা।
সিলেট সার্কিট হাউসে কিছু সময় বিশ্রামের পর বিকাল ৩টার দিকে তিনি হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.) এর মাজার জিয়ারত করবেন। সন্ধ্যা ৬টায় তিনি ঢাকার উদ্দেশে রওনা দেবেন।