নিজস্ব প্রতিবেদক | ০৫ ফেব্রুয়ারী, ২০১৮
হযরত শাহজালাল (রা:) ও হযরত শাহপরান (রা:) মাজার জিয়ারতের উদ্দেশ্যে সিলেটে আসছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। ঢাকা থেকে মোটর যাত্রা শুরু করে শেরপুর অতিক্রম করা বিএনপির এ নেত্রীকে এক নজর দেখতে সিলেটের চন্ডীপুল এলাকায় জড়ো হয়েছেন বিএনপি ও তার অঙ্গ সংগঠনের হাজারো নেতা-কর্মী।
এসময় তারা বিভিন্ন ব্যানার-ফেস্টুন নিয়ে সেখানে জড়ো হতে থাকেন। সেখানে থাকা নেতা-কর্মী ‘আমার নেত্রী আমার মা বন্দী হতে দেবোনা’ এরকম স্লোগানে মুখরিত করে তোলে পুরো চন্ডীপুল এলাকা।
এর আগে সকাল ৯:১৫ মিনিটে তাঁর গুলশানের বাসা থেকে সিলেটের উদ্দেশ্যে রওনা হয়েছেন বলে নিশ্চিত করেছেন খালেদা জিয়ার প্রেস উইংসের সদস্য শামসুদ্দিন দিদার।
পথিমধ্যে নরসিংদীর শিবপুর ও চৈতন্য বাজারে তিনি নেতা-কর্মীদের সাথে সৌজন্য সাক্ষাতের জন্য ১০ মিনিটের যাত্রা বিরতি দেন।
এরপর দুপুর ২টা ৫৭ মিনিটে মৌলভীবাজারের শেরপুর অতিক্রম করেছেন।