Sylhet Today 24 PRINT

সিলেটে পৌঁছেছেন খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক |  ০৫ ফেব্রুয়ারী, ২০১৮

সিলেটে পৌঁছেছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।

সোমবার (৫ ফেব্রুয়ারি) দুপুর ২টা ৪০ মিনিটে খালেদা জিয়ার গাড়িবহর দক্ষিণ সুরমার চণ্ডিপুল হয়ে সিলেটে প্রবেশ করে।

খালেদা জিয়ার গাড়িবহর সিলেট নগরীতে প্রবেশের সময় চণ্ডিপুল এলাকায় তাঁর গাড়িবহরকে স্বাগত জানিয়েছেন বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।  

সফরসূচি অনুযায়ী, প্রথমে সিলেট সার্কিট হাউসে যাবেন খালেদা জিয়া। সেখানে বিশ্রাম ও দুপুরের খাবার গ্রহণের পর বিকালে তিনি হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.) এর মাজার জিয়ারত করবেন। এরপর সন্ধ্যা ৬টায় তিনি ঢাকার উদ্দেশে রওনা দেবেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.