Sylhet Today 24 PRINT

দক্ষিণ সুরমায় গোয়েন্দা পুলিশের অভিযানে দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক |  ০৫ ফেব্রুয়ারী, ২০১৮

সিলেটের দক্ষিণ সুরমায় অভিযান চালিয়ে ৪৫০ গ্রাম গাজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।

রোববার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক জিএম হামিদুর রহমান ও এসআই মোহাম্মদ জানু মিয়ার নেতৃত্বে দক্ষিণ সুরমার ভার্থখলা ক্বীন ব্রীজ সংলগ্ন সুইপার কলোনির পাশে সফিক মিয়ার কলোনিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, সুনামগঞ্জ জেলার দিরাই থানার করিমপুর ইউনিয়নের চানপুর গ্রামের মৃত রবি পালের ছেলে রনজিত পাল (৩০) ও সিলেট মেট্রোপলিটন এলাকার জালালাবাদ থানার কালিরগাওয়ের মৃত আমির আলীর ছেলে মো. নূর ইসলাম (৪৫)।

গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীদের আসামি করে এসআই জানু মিয়া দক্ষিণ সুরমা থানায় এজাহার দায়ের করলে তাদের বিরুদ্ধে দক্ষিণ সুরমা থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়।

গোয়েন্দা পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.