Sylhet Today 24 PRINT

শাহজালাল মাজারে পৌঁছেছেন খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক, মাজারগেট থেকে |  ০৫ ফেব্রুয়ারী, ২০১৮

সিলেট হজরত শাহজালাল (রহ:) মাজারে এসে পৌঁছেছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। সোমবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৫ টা ৫৯ মিনিটে খালেদা জিয়া মাজারে এসে প্রবেশ করেন।

এসময় নেত্রীকে স্বাগত জানান বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী। বেগম জিয়াকে স্বাগত জানাতে এ সময় মাজার প্রাঙ্গণে নেতাকর্মীদের ঢল নামে। দেখা দিয়েছে দলের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা। তাকে এক নজর দেখতে রাস্তার দু’পাশে দাঁড়িয়ে থাকতে দেখা যায় দলের কর্মী ও সমর্থকদের।

এর আগে সোমবার (৫ ফেব্রুয়ারি) দুপুর ২টা ৪০ মিনিটে খালেদা জিয়ার গাড়িবহর দক্ষিণ সুরমার চণ্ডিপুল হয়ে সিলেটে প্রবেশ করে। পরে দুপুর ৪টা ৩৫ মিনিটে খালেদা জিয়ার গাড়িবহর সিলেটে সার্কিট হাউজে এসে পৌছায়।

সোমবার সকালে বিএনপি চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ের গণমাধ্যম শাখার কর্মকর্তা শায়রুল কবীর খান এর দেওয়া তথ্য মতে সকাল সোয়া ৯টায় গুলশানের নিজ বাসভবন ফিরোজা থেকে সড়কপথে রওনা হন বেগম জিয়া। এ সফরে তার সঙ্গী হয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ড. আবদুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরীসহ শতাধিক নেতা।

সফরসূচি অনুযায়ী, খালেদা জিয়া হজরত শাহজালাল (রহ:) শেষে হজরত শাহপরান (রহ:) এর মাজার জিয়ারত করবেন। এরপর সন্ধ্যা ৬টায় তিনি ঢাকার উদ্দেশে সিলেট ত্যাগ দেবেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.