Sylhet Today 24 PRINT

শ্রীমঙ্গলে পুলিশ-বিএনপি সংঘর্ষ: ওসি সহ ২ পুলিশ আহত, আটক ৭

মৌলভীবাজার প্রতিনিধি |  ০৫ ফেব্রুয়ারী, ২০১৮

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় বিএনপির নেতাকর্মীদের সাথে সংঘর্ষে ওসি সহ ২ পুলিশ সদস্য আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে ৭ বিএনপি নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

সোমবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে শ্রীমঙ্গল চৌমোহনা চত্বরে পুলিশের সাথে সংঘর্ষের ঘটনাটি ঘটে।

শ্রীমঙ্গল থানার ওসি কেএম নজরুল ইসলাম সহ পুলিশের ২ সদস্য আহত হয়েছেন! এ ঘটনায় বিএনপির ৭ নেতাকর্মীকে আটক করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ।

এই বিষয়ে শ্রীমঙ্গল থানার ওসি কেএম নজরুল ইসলাম জানান, মিছিল নিয়ে বিএনপির নেতাকর্মীরা শহরের চৌমোহনার দিকে আসার পর আমরা তাদেরকে কোনো ধরণের সহিংসতা না করতে বলি। একপর্যায়ে তারা বিনা উস্কানিনে আমাদের উপর হামলা চালায় এতে আমিও আর এক সদস্য আহত হন। ঘটনাস্থল থেকে সাত বিএনপি নেতাকর্মীকে আটক করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.