মাধবপুর প্রতিনিধি | ০৫ ফেব্রুয়ারী, ২০১৮
মাদক উদ্ধার, হত্যা মামলার রহস্য উদঘাটন, দাগী অপরাধী গ্রেপ্তার এবং আইনশৃঙ্গলা স্বাভাবিক রাখায় হবিগঞ্জে জেলার সকল থানার মধ্যে শ্রেষ্ঠ হয়েছেন মাধবপুর থানার অফিসার ইনচার্জ চন্দন কুমার চক্রবর্তী।
রোববার (৪ ফেব্রুয়ারি) জেলা পুলিশ সম্মেলন কক্ষে পুলিশ সুপার বিধান ত্রিপুরা (পিপিএম বার ) শ্রেষ্ঠ ওসি হিসাবে সম্মাননা পত্র ও পুরুস্কার প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আসম শামসুর রহমান ভুঁইয়া, মাধবপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার এসএম রাজু আহমেদ প্রমুখ।