Sylhet Today 24 PRINT

শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

শ্রীমঙ্গল প্রতিনিধি |  ০৫ ফেব্রুয়ারী, ২০১৮

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. শাহজান মিয়া (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার মতিগঞ্জ বাজারে এ দুর্ঘটনা ঘটে।

উপজেলার সাতগাঁও ইউনিয়নের মাধবপাশা নতুন বাজার গ্রামের সায়েদ মিয়ার ছেলে শাহজান।

স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় মতিগঞ্জ বাজারে ডিস লাইনের কাজ করছিলেন শাহজান। এসময় বৈদ্যুতিক তার ছিড়ে শাহজান মিয়ার উপর পড়লে  এতে অগ্নিদগ্ধ হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। শ্রীমঙ্গল ফায়ার স্টেশনের ফায়ারম্যান মো. ফরহাদ মিয়া বিষয়টি নিশ্চিত করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.