Sylhet Today 24 PRINT

বিয়ানীবাজারে জামায়াতের দুই নেতা গ্রেপ্তার

বিয়ানীবাজার প্রতিনিধি |  ০৫ ফেব্রুয়ারী, ২০১৮

বিয়ানীবাজার থানা পুলিশের অভিযানে দুই জামায়াত নেতাকে গ্রেপ্তার হয়েছে। রোববার (৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, বিয়ানীবাজার পৌর এলাকার খাসাড়ি পাড়া গ্রামের মঈন উদ্দিনের পুত্র সুলতান আহমদ (৩২), ফারুক উদ্দিনের পুত্র কামরান আহমদ (২০)।

পুলিশ জানায়, নাশকতার পরিকল্পনার অভিযোগে রোববার (৪ ফেব্রুয়ারি) রাত আনুমানিক সাড়ে এগারটার দিকে বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজালাল মুন্সীর নেতৃত্বে এ অভিযান চালিয়ে খাসাড়িপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজালাল মুন্সী জানান, আসামীরা গত বছর ডিসেম্বরে হওয়া (মামলা নং ১২) এর আসামী । তাদেরকে আজ সোমবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.