নিজস্ব প্রতিবেদক | ০৫ ফেব্রুয়ারী, ২০১৮
মাত্র ৬ ঘন্টার সফর শেষে ঢাকার উদ্দেশে সিলেট ছেড়েছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া।
সোমবার (৫ ফেব্রুয়ারি) রাত ৯টা ৫৫ মিনিটে খালেদা জিয়ার গাড়িবহর সিলেট সার্কিট হাউস ত্যাগ করে।
এর আগে হযরত শাহজালাল (র.) ও হযরত শাহপরান (র.) এর মাজার জিয়ারত শেষে রাত ৮টা ২০ মিনিটে জেলা ও মহানগর বিএনপি নেতৃবৃন্দের সাথে সংক্ষিপ্ত মতবিনিময় করেন খালেদা জিয়া। মতবিনিময়কালে তিনি দলীয় নেতৃবৃন্দকে দলের জন্য কাজ করে যাওয়ার নির্দেশ দেন।
সোমবার সকাল সোয়া ৯টায় ঢাকা থেকে যাত্রা করে বিকাল সাড়ে ৪টায় সড়ক পথে সিলেট সার্কিট হাউসে পৌঁছান বেগম খালেদা জিয়া।