সংবাদ বিজ্ঞপ্তি | ০৬ ফেব্রুয়ারী, ২০১৮
কবি ও ছড়াকার সুবোধ সিংহ রায় চৌধুরী সুরাজ আর নেই। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৩টা ৩০মিনিটের সময় নগরীর দরগা গেইটস্থ একটি বেসরকারি হাসপাতালে তিনি মৃত্যু বরণ করেন।
এদিকে তাঁর অকাল প্রয়াণে গভীর শোক প্রকাশ করছে শ্রুতি সিলেট পরিবার। এক বিবৃতিতে শ্রুতি সিলেট পক্ষ থেকে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।
এ কবি ও ছড়াকার, জাতীয় কবিতা পরিষদ রংপুর'র সভাপতি এবং শ্রুতি সিলেট এর শুভানুধ্যায়ী সুরাজ চৌধুরী মৃত্যুকালে স্ত্রী, পুত্র এবং কন্যা সন্তান রেখে গেছেন।