Sylhet Today 24 PRINT

‘রানা প্লাজা ট্র্যাজেডিতে রোভার স্কাউট যে ভূমিকা রেখেছে তাতে আমরা গর্বিত’

নিজস্ব প্রতিবেদক |  ০৬ ফেব্রুয়ারী, ২০১৮

সিলেটের বিভাগীয় কমিশনার ড. মোছাম্মৎ নাজমানারা খানুম বলেছেন, রোভার স্কাউটরা দেশের আর্তমানবতার সেবা সহ বিভিন্ন দুর্যোগে আপদে বিপদে মানুষের পাশে থেকে যেভাবে সাহায্য সহযোগিতা করে যাচ্ছে এতে আমরা তাদের জন্য গর্ববোধ করি। দেশের রানা প্লাজা ট্রাজেডিতে তারা যে ভূমিকা রেখেছে তাতে আমরা গর্ববোধ করি। বর্তমান সরকারে আমাদের রোভার স্কাউটদের পবিত্র হজ্ব পালনকালে সৌদি আরবে হাজীদের সেবাসহ বিভিন্নভাবে সহযোগিতা করার জন্য প্রতি হজ্ব মৌসুমে তাদের একটি দলকে সৌদি আরবে প্রেরণ করে থাকে।

সোমবার (৫ ফেব্রুয়ারি) রাতে নগরীর দরগাহ গেইটস্থ ভাষা সৈনিক মতিন উদ্দিন জাদুঘরে ইন্টারন্যাশনাল সিলেট ফেস্টিভালে অবদান রাখার জন্য আয়োজিত মুক্ত রোভার স্কাউটদের সংবর্ধনা ও সম্মাননা পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

জালালাবাদ এসোসিয়েশন ঢাকার সভাপতি সিএম তোফায়েল সামির সভাপতিত্বে ও সিলেট মুক্ত রোভার স্কাউট গ্রুপের গার্ল-ইন-রোভার নুসরাত জাহান মীরার পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সিলেট মুক্ত রোভার স্কাউটের এসআরএম জুবায়ের আহমদ। স্বাগত বক্তব্য রাখেন সিলেট জেলা রোভার স্কাউটের সহকারী কমিশনার (সমাজ উন্নয়ন ও স্বাস্থ্য) তোফায়েল আহমদ তুহিন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপপরিচালক দেবজিৎ সিংহ, জালালাবাদ এসোসিয়েশন ঢাকার সহসভাপতি এম.এ কাইয়ুম, যুক্তরাষ্ট্রের কিডনী রোগ বিশেষজ্ঞ প্রফেসর জিয়াউদ্দিন আহমদ, কর্নেল (অব.) আব্দুস সালাম বীর প্রতীক, সিলেট জেলা রোভারের কমিশনার জহির উদ্দিন আমিন, জালালাবাদ এসোসিয়েশন ঢাকার সদস্য সি.এম কয়েছ সামী, সিলেট জেলা রোভার স্কাউটের কোষাধ্যক্ষ ও মতিন উদ্দিন জাদুঘরের পরিচালক ডা. মোস্তফা শাহজামান বাহার, সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি হারুনুজ্জামান চৌধুরী, জনতা ব্যাংক সিলেট অঞ্চলের প্রধান মহাব্যবস্থাপক রিয়াজুল ইসলাম, সিলেট জেলা রোভার স্কাউটের সম্পাদক আঞ্চলিক উপকমিশনার (বিবিধ ও স্পেশাল ইভেন্ট) মো. মবশ্বির আলী প্রমুখ।

আলোচনা শেষে ইন্টারন্যাশনাল সিলেট ফেস্টিভালের অংশগ্রহণকারী সিলেট মুক্ত রোভার স্কাউট গ্রুপের সদস্যদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.