Sylhet Today 24 PRINT

বিয়ানীবাজারে পুলিশের অভিযানে আন্ত:জেলা ডাকাত দলের ৪ সদস্য গ্রেপ্তার

বিয়ানীবাজার প্রতিনিধি |  ০৬ ফেব্রুয়ারী, ২০১৮

বিয়ানীবাজার উপজেলা ও সিলেট শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিয়ানীবাজার থানা পুলিশ আন্ত:জেলা ডাকাত সর্দারসহ চার ডাকাতকে গ্রেপ্তার করেছে।

সোমবার (৫ ফেব্রুয়ারি) দিবাগত রাতে অভিযান চালিয়ে বিয়ানীবাজার উপজেলার চারখাই ও লাউতা এবং সিলেট শহর থেকে তাদের আটক করা হয়।

বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ মো. শাহজালাল মুন্সি’র নেতৃত্বে পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. জাহিদুল হক, এসআই মো. সিরাজুল ইসলাম, এসআই ফরিদ আহমদ ও এসআই সুরঞ্জিত অভিযান চালিয়ে এ চারজনকে আটক করেন।

আটককৃতরা হলেন হেলিম ওরফে সেলিম, তাজ উদ্দিন, নয়ন ওরফে নোয়াব আলী ও জাকির হোসেন। তাদের বিরুদ্ধে জকিগঞ্জ ও বিয়ানীবাজার থানাসহ বিভিন্ন থানায় মামলা রয়েছে।

বিয়ানীবাজার থানার অফিসার্স ইনচার্জ মো. শাহজালাল মুন্সী বলেন, আটককৃত ধরতে পুলিশ ভিন্ন কৌশল অবলম্বন করে সফল হয়েছে। আজ (মঙ্গলবার) সকালে তাদের জকিগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.