Sylhet Today 24 PRINT

সড়ক দুর্ঘটনা রোধ ও সচেতনতার লক্ষ্যে মৌলভীবাজারে মানববন্ধন

মৌলভীবাজার প্রতিনিধি |  ০৬ ফেব্রুয়ারী, ২০১৮

সড়ক দুর্ঘটনায় প্রাণহানি কমাতে এবং চালক সহ সংশ্লিষ্ট সবাইকে সচেতন করার লক্ষ্যে মৌলভীবাজারে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সকাল ১০টায় মৌলভীবাজার প্রেসক্লাবের সামনে সম্প্রতি সড়ক দুর্ঘটনায় নিহত আবু নওশাদ চৌধুরী রাফাত এর পরিবার, বন্ধুবান্ধব ও সচেতন নাগরিকদের উদ্যোগে সড়ক দুর্ঘটনা প্রতিরোধ মঞ্চ মৌলভীবাজার এই মানববন্ধন আয়োজন করে।

সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত মৌলভীবাজার প্রেসক্লাব প্রাঙ্গণে রাফাতের বাবা আব্দুল মুমিন চৌধুরীর সভাপতিত্বে এবং রাফাতের বন্ধু আশফাক আলমের সঞ্চালনায় মানববন্ধনে উপস্থিত ছিলেন রাফাতের স্বজন, বন্ধু, সহকর্মী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পরিবেশবাদী সংগঠনের নেতৃবৃন্দ।

মানববন্ধনের সাথে একাত্মতা ঘোষণা করে বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা পরিষদ চেয়ারম্যান জনাব আজিজুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক  মিসবাউর রহমান, পৌর মেয়র মো. ফজলুর রহমান, মৌলভীবাজার চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি আব্দুল আহাদ, জেলা জাতীয় পার্টির সভাপতি সৈয়দ সাহাব উদ্দীন, মৌলভীবাজার প্রেসক্লাবের সহসভাপতি আব্দুল হামিদ মাহবুব ও সাধারণ সম্পাদক সৈয়দ উমেদ আলী, মৌলভীবাজার পৌরসভা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ এনামুল কবির, জেলা নাট্য পরিষদের সভাপতি আব্দুল মতিন, বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন মৌলভীবাজারের সভাপতি ড. শাব্বির খান, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) র জেলা সমন্নয়ক আ.স.ম. ছালেহ সোহেল, রাহাতের বড় ভাই রাহী চৌধুরী, মনু থিয়েটারের সাধারণ সম্পাদক কয়ছর আহমদ, সিপিএম সভাপতি শাহরিয়ার মোস্তফা তানিম, রুপান্তর ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. মুজাহিদ উদ্দীন, মৌলভীবাজার সাইকেলিং সোসাইটির সায়েম আহমদ, রাফাতের সহকর্মী ডোরা প্রেন্টিস, রাফাতের বন্ধু জাহেদ আহমেদ চৌধুরী, মোবারক মজুমদার, ইমরুল প্রমুখ।

বক্তারা চালকদেরকে দায়িত্ব নিয়ে গাড়ী চালানোর ব্যাপারে প্রশিক্ষণ ও আইনের প্রয়োগের করে সড়ক দুর্ঘটনা কমিয়ে আনার দাবি জানান। মানববন্ধন শেষে জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপার বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়।

রাফাতের বন্ধু ইমরুল জানান, সড়ক দুর্ঘটনার কারণে আমি আমার বন্ধুকে অকালে হারিয়েছি। আর যেন কেউ এর স্বীকার না হয় তাই আমাদের এই আয়োজন।

তিনি আরো বলেন, সড়ক দুর্ঘটনা রোধে ভবিষ্যতে আরো কর্মসূচি দেওয়া হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.