মৌলভীবাজার প্রতিনধি | ০৬ ফেব্রুয়ারী, ২০১৮
মৌলভীবাজারের কুলাউড়ায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএ মজিদ ও উপজেলা ছাত্রদল নেতা সাইফুল ইসলামকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে উপজেলা বিএনপির কার্যালয় সম্মুখ থেকে তাদেরকে আটক করা হয়েছে।
কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো. শামীম মুসা আটকের সত্যতা নিশ্চিত করে জানান, এখনো কোন মামলায় গ্রেপ্তার দেখানো হয়নি।