Sylhet Today 24 PRINT

মৌলভীবাজারে ছড়া পুন:খনন ও অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

মৌলভীবাজার প্রতিনিধি |  ০৬ ফেব্রুয়ারী, ২০১৮

মৌলভীবাজারে জলাবদ্ধতা নিরসনে কোদালিছড়া পুন:খনন এবং অবৈধ স্থাপনা উচ্ছেদে এক অভিযান চালায় মৌলভীবাজার পৌরসভা।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে শহরের কোদালিপুল এলাকায় পুলিশের সহায়তা ও পৌরসভার নিজস্ব শ্রমিক দিয়ে উচ্ছেদ অভিযান চালিয়ে অবৈধ দোকানঘর উচ্ছেদ করে মৌলভীবাজার পৌরসভা।

মৌলভীবাজারের জলাবদ্ধতার প্রধান সমস্যা কোদালিছড়া পুন:খননের কাজও শুরু করে পৌরসভা। এর আগে ভূমি দখলদারদের এক নোটিশ প্রদান করে কর্তৃপক্ষ।

মৌলভীবাজার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মহসিন ভূঁইয়ার নেতৃত্বে উচ্ছেদ অভিযানে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার পৌরসভার প্যানেল মেয়র ফয়সল আহমদ, পৌর কাউন্সিলার আয়াছ আহমদ, কাউন্সিলার মনবীর রায় মঞ্জু, কাউন্সিলার স্বাগত কিশোর দাস চৌধুরী ও পৌরসভার নির্বাহী কর্মকর্তা মোঃ ইসহাক ভূইয়া প্রমুখ।

মৌলভীবাজার পৌরসভার প্যানেল মেয়র ফয়সল আহমদ জানান,  নোটিশ দেয়ার পরও যারা ভূমির দখল ছাড়েনি তাদের উচ্ছেদ করা হচ্ছে। কেউ তাতে বাঁধা দিলে এব্যাপারে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেয়া হবে বলেও জানান তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.