Sylhet Today 24 PRINT

ছাতকে দোলারবাজার ইউপি আন্ত:প্রাথমিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন

ছাতক প্রতিনিধি |  ০৬ ফেব্রুয়ারী, ২০১৮

সুনামগঞ্জের ছাতক উপজেলার দোলারবাজার ইউনিয়ন আন্ত: প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে ইউনিয়নের কুর্শি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণের মাধ্যমে এ প্রতিযোগিতা সম্পন্ন হয়।

কুর্শি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সাবেক মেম্বার হায়দার আলী রাজুর সভাপতিত্বে দক্ষিণ কুর্শি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুর রহমান ও সালেহা খাতুন কুর্শি উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক আবদুল ছালিক মিলন তালুকদারের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ছাতক উপজেলা পরিষদের  চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দোলারবাজার ইউপির প্যানেল চেয়ারম্যান শফিক মিয়া, সালেহা খাতুন কুর্শি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল বাশার উসমান গণি, মঈনপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. শাহাব উদ্দিন, সমাজসেবী আফিজ মিয়া, মো. কণা মিয়া, মুরব্বী নুরুল আমীন, কুর্শি ইসলামপুর দাখিল মাদরাসার সুপার মাওলানা রশিদ আহমদ, সাবেক মেম্বার তাজুর রহমান সাধু, আশ্রব আলী, ক্বারী কামাল আহমদ, কুর্শি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাওলানা কবির আহমদ ফিরুজ, সমাজসেবী মতছির আলী, আম্বর আলী, শফিক মিয়া, জাহিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন, কুর্শি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সালমা বেগম, দক্ষিণ কুর্শি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোশাররফ হোসেন, দক্ষিণ কুর্শি পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ছফেরা বেগম, চাঁনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ছামছিয়া বেগম, চেলারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ফাতেমা বেগম, মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুখময় চন্দ্র, মঈনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শিরিন আক্তার, বারগোপী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিরঞ্জন সরকার, রাউলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রহিমা বেগম, আলমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতিকুল ইসলাম, খাগহাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লিয়াকত আলী, শ্রীকৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন কুমার দাস, পালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রেহেনা খাতুন, বসন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুস্তাফিজুর রহমান, বুরাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শওকত হোসেন, রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল মতলিব ও যুগলনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মখলিছুর রহমান।

এসময় বিদ্যালয় পরিচালনা কমিটির মহিলা সদস্যা স্বপ্না বেগম, আনোয়ারা বেগম ও খালেদা বেগম, মুরব্বী মছলমদর আলী, মন্তাজ আলী, দুলু মিয়া, শামসুল ইসলাম, আজাদ মিয়া, শামসুল আলম, আলী আকবর, মুজিবুর রহমান মুজিব, আনসার আলী, আবু খালেদ শিপুসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সহকারী শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থীদের অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এর আগে সকাল ৯টায় জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে ২০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে ইউনিয়ন পর্যায়ে এ আন্ত: প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.