Sylhet Today 24 PRINT

শায়েস্তাগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১

নিউজ ডেস্ক |  ০৬ ফেব্রুয়ারী, ২০১৮

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে সড়ক দুর্ঘটনায় মরম আলী (২০) নামে এক যুবক নিহত হয়েছেন এবং আহত হয়েছেন মজিদ মিয়া নামে অপর একজন ব্যাক্তি।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জ থানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মরম আলী হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার জাঙ্গালিয়া গ্রামের মৃত খুর্শেদ আলীর ছেলে। আহত মজিদ একই উপজেলার জাঙ্গালিয়া গ্রামের আব্দুল হকের ছেলে।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন খন্দকার জানান, রাতে সিএনজি চালিত একটি অটোরিকশা হাইওয়ে রাস্তা ক্রস করে শায়েস্তাগঞ্জ থানার সামনের রাস্তা থেকে অপরদিকের রাস্তায় যাচ্ছিল। এসময় একটি গাড়ি সিএনজিটিকে ধাক্কা দিলে সিএনজি যাত্রী মরম ও চালক মজিদ গুরুতর আহত হন।

হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত সহকারী উপপরিদর্শক (এএসআই) মনির হোসেন জানান, স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে ওই হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক মরমকে মৃত ঘোষণা করেন।

এছাড়া গুরুতর আহত অবস্থায় সিএনজি চালককে  সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.