Sylhet Today 24 PRINT

গোলাপগঞ্জে বিএনপি নেতা উজ্জ্বল আটক

গোলাপগঞ্জ প্রতিনিধি |  ০৭ ফেব্রুয়ারী, ২০১৮

সিলেটের গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মনিরুজ্জামান উজ্জ্বলকে আটক করেছে পুলিশ। বুধবার ভোরে (৭ ফেব্রুয়ারি) তার নিজ বাড়ি ঢাকাদক্ষিণ ইউনিয়নের রায়গড় গ্রাম থেকে তাকে আটক করা হয়।

জানা যায়, বুধবার ভোরে গোলাপগঞ্জ মডেল থানার সেকেন্ড অফিসার ফজলুল আলম সঙ্গীয় ফোর্স নিয়ে বিএনপির ওই নেতার বাড়ীতে অভিযান চালিয়ে তাকে আটক করেন।

গোলাপগঞ্জ মডেল থানার ডিউটি অফিসার সহকারী উপ পরিদর্শক (এএসআই) আবু তাহের আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, সকাল ৯টায় বিএনপির ঐ নেতাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.