Sylhet Today 24 PRINT

চুনারুঘাটে চুরির অভিযোগে পিটিয়ে হত্যা

চুনারুঘাট প্রতিনিধি |  ০৭ ফেব্রুয়ারী, ২০১৮

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় চুরির অভিযোগে গণপিটুনিতে অজ্ঞাতনামা এক ব্যক্তি নিহত হয়েছেন।

বুধবার (৭ ফেব্রুয়ারি) রাত ৩টায় উপজেলার দেওরগাছ ইউনিয়নের চন্ডীছড়া চা বাগান এলাকায় এ ঘটনাটি ঘটেছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, অজ্ঞাতনামা নিহত ব্যক্তি সহ ৪/৫ লোক চন্ডীছড়া চা বাগান এলাকায় চুরি করতে গেলে ওই চা বাগানের চা শ্রমিকরা তা টের পেয়ে তাদের উপর হামলা চালায়। তখন ঘটনাস্থল থেকে নিহত ব্যক্তির সহযোগিরা পালিয়ে যান। সেখানে আটকা পড়ে যান অজ্ঞাত ঐ ব্যক্তি। গণপিটুনিতে আহত অজ্ঞাত ব্যক্তিকে চুনারুঘাট থানা পুলিশ উদ্ধার করে চুনারুঘাট সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে.এম. আজমিরুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করে জানিয়েছেন, মৃতদেহটি উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এখন পর্যন্ত মৃত ব্যক্তির কোন পরিচয় পাওয়া যায়নি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.