Sylhet Today 24 PRINT

শ্রীমঙ্গলে র‍্যাবের অভিযানে মদ ও ফেন্সিডিল সহ আটক ৫

মৌলভীবাজার প্রতিনিধি |  ০৭ ফেব্রুয়ারী, ২০১৮

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় র‍্যাবের অভিযানে মদ ও ফেন্সিডিল সহ পাঁচজনকে আটক করেছে র‍্যাব-৯।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। র‍্যাব-৯ এর সিনিয়র সহকারি পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

জানা যায়, সিপিসি-২ শ্রীমঙ্গল ক্যাম্পের একটি দল ফিনলে চা বাগানের চেকপোস্টের সামনে থেকে মাদকদ্রব্যসহ দুইজনকে এবং অপর আরেকটি অভিযানে শ্রীমঙ্গল সুরভী পাড়া থেকে মাদকসহ আরো তিনজনকে আটক করে।
 
এ সময় তাদের কাছ থেকে ৫৮ লিটার চোলাই মদ, ৪৫ বোতল ফেন্সিডিল ও ১টি মোটর সাইকেল উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন, রাজু গোয়ালা (২০), আদিত্য কর্মি (১৯), মো. বাবুল মিয়া (৫০), মো. আব্দুল কাদের শেখ (২৮), চন্দন রবি দাস (২২)।

উদ্ধারকৃত মালামালসহ আটককৃতদের শ্রীমঙ্গল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব-৯।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.