Sylhet Today 24 PRINT

সিলেটে সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে কর্মবিরতি

সিলেটটুডে ডেস্ক |  ০৭ ফেব্রুয়ারী, ২০১৮

সিলেটে আদালতপাড়ায় যমুনা টেলিভিশনের ক্যামেরাপার্সন নিরানন্দ পাল ও দৈনিক যুগান্তরের ফটোসাংবাদিক মামুন হাসানের উপর পাথরখেকো দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে ঘন্টাব্যাপী কর্মবিরতি পালন করেছেন সাংবাদিকরা।

বুধবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টা থেকে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের বেদিতে ঘন্টাব্যাপী এ কর্মসূচি পালন করেন সিলেটের সকল সাংবাদিক সংগঠনের সদস্যরা।

এদিকে কর্মসূচির শেষ দিনে রোববার দুপুর ১২টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মৌন মিছিল করবেন সাংবাদিকরা। পরে হামলাকারীদের দৃষ্টান্তমূলক বিচার চেয়ে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি দেয়া হবে।

ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশনের (ইমজা) সভাপতি আল আজাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মঈন উদ্দিন মনজুর সঞ্চালনায় শহীদ মিনারে কর্মবিরতি পালনকালে উপস্থিত ছিলেন সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ দিদার আলম নবেল, সিলেট প্রেসক্লাবের কোষাধ্যক্ষ শাহাব উদ্দিন শিহাব, ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি আবদুল বাতিন ফয়সল, টিভি ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের আহ্বায়ক শ্যামানন্দ দাস।

এছাড়াও উপস্থিত ছিলেন দৈনিক যুগান্তরের ব্যুরো প্রধান সংগ্রাম সিংহ, নিজস্ব প্রতিবেদক আব্দুর রশিদ রেনু, দেশ টিভির ব্যুরো প্রধান বাপ্পা ঘোষ চৌধুরী, ডেইলি নিউএজ’র ব্যুরো প্রধান মনিরুজ্জামান মনির, যমুনা টেলিভিশনের ব্যুরো প্রধান মাহবুবুর রহমান রিপন, প্রবীণ ফটো জার্নালিস্ট আতাউর রহমান আতা, ইউএনবি প্রতিনিধি মোহাম্মদ মহসিন, ডেইলি স্টারের আলোকচিত্রী শেখ আশরাফুল আলম নাসির, ইনডিপেনডেন্ট টেলিভিশনের ব্যুরো প্রধান মঞ্জুর আহমদ, সাংবাদিক বেলাল আহমদ, সিলেট বেতারের শফিকুর রহমান চৌধুরী, দেশ টেলিভিশনের ক্যামেরাপার্সন আশরাফুল কবীর, বাংলাভিশনের ক্যামেরাপার্সন বদরুর রহমান বাবর, সময় টিভির স্টাফ রিপোর্টার আবদুল আহাদ, দৈনিক ইনকিলাবের আলোকচিত্রী মাহমুদ হোসেন, দৈনিক শ্যামল সিলেটের আলোকচিত্রি এ এইচ আরিফ, দৈনিক উত্তরপূর্বের স্টাফ রিপোর্টার সজল ঘোষ, দৈনিক জালালাবাদের ফটো সাংবাদিক হুমায়ূন কবীর লিটন, মানবজমিনের ফটো সাংবাদিক এস এম সুজন, চ্যানেল এস’র স্টাফ রিপোর্টার মোয়াজ্জেম সাজু, দৈনিক শুভ প্রতিদিনের আলোকচিত্রি মিঠু দাস জয়, সকালের খবরের এইচ এম শহীদুল ইসলাম, সিলটিভির ক্যামেরাপার্সন হেনা মমো, চ্যানেল এস এর রিপোর্টার হোসাইন আহমদ সুজাদ, ক্যামেরাপার্সন রুহিন আহম, মাছরাঙা টিভির শুভ্র দাস।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.