বানিয়াচং প্রতিনিধি | ০৭ ফেব্রুয়ারী, ২০১৮
বানিয়াচংয়ে শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ প্রদান করা হয়েছে। এ সময় দুর্নীতি বিরোধী এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বুধবার (৭ ফেব্রুয়ারি) সকালে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহযোগিতায় হবিগঞ্জ দুর্নীতি দমন কমিশনের সমন্বিত অফিসের উদ্যোগে মহারত্নপাড়া এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়ের ৫০০ জন শিক্ষার্থীর মধ্যে খাতা ও স্কেল বিতরণ করা হয়।
বানিয়াচং দুপ্রক সভাপতি বিপুল ভূষণ রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন দুর্নীতি দমন কমিশন হবিগঞ্জ অঞ্চলের উপপরিচালক মলয় কুমার সাহা।
বিশেষ অতিথি ছিলেন ইউএনও সন্দ্বীপ কুমার সিংহ, সহকারী পরিচালক এরশাদ মিয়া। সভায় বক্তব্য দেন বানিয়াচং দুপ্রক সেক্রেটারি উপাধ্যক্ষ আতাউর রহমান, সহসভাপতি মোবাশ্বির আহমদ, সদস্য ভানু চন্দ্র চন্দ, তোফায়েল রেজা সোহেল, স্কুলের প্রধান শিক্ষক রঞ্জন দেব প্রমুখ।