নিজস্ব প্রতিবেদক | ০৭ ফেব্রুয়ারী, ২০১৮
বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) সিলেট শাখার আগামী ৩ মার্চ অনুষ্ঠিতব্য নির্বাচনে স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) চিকিৎসকরা মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
বুধবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ২টা পর্যন্ত সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মাইক্রোবাইলজি বিভাগে এই মনোনয়ন পত্র জমা প্রদানের সময় সীমা নির্ধারিত ছিল।
বুধবার সকাল সাড়ে ১০টায় ডা. এম. এ আজিজ চৌধুরী সভাপতি পদে, ডা. আবু ইউসুফ ভুঁইয়া ও ডা. দিলীপ কুমার ভৌমিক সহ সভাপতি পদে, ডা. মো. তৌহিদুল ইসলাম ইমদাদকে কোষাধ্যক্ষ পদে, ডা. মো. ময়নুল হক সাধারণ সম্পাদক পদে মনোনয়ন পত্র জমা দেন।
এই প্যানেলে ডা. আবু সাইদ আবদুল্লাহ (মুকুল) যুগ্ম সাধারণ সম্পাদক পদে, ডা. আজিজুর রহমান রোমান সাংগঠনিক সম্পাদক পদে, ডা. মুজিবুল হক বিজ্ঞান বিষয়ক সম্পাদক পদে, ডা. এ এফ এম রেজাউল ইসলাম (মুনায়েম) দপ্তর সম্পাদক পদে, ডা. মো রেজাউল কবিরকে (রাজিব) প্রচার ও গণসংযোগ সম্পাদক পদে, ডা. সুব্রত রায় সমাজ কল্যাণ সম্পাদক পদে, ডা. হিমাংশু শেখর দাস সাংস্কৃতিক ও আপ্যায়ন সম্পাদক পদে, ডা. মো আদনান চৌধুরী লাইব্রেরী ও প্রকাশনা সম্পাদক পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
একই প্যানেলের কার্যকরী সদস্য পদে ডা. প্রভাত রঞ্জন দে, ডা. হিমাংশু লাল রায়, ডা. মো. হোসেন (রবিন), ডা. মো. আশিক আনোয়ার বাহার, ডা. আরমান আহমেদ শিপলু, ডা. নাহিয়ান আহমেদ চৌধুরী, ডা. অলিউর রহমান চৌধুরী (লিংকন), ডা. মো. রাকিবুল হাসান (জুয়েল), ডা. রাহাত ইকবাল চৌধুরী ও ডা. সারোয়ার হোসেন টুটুল মনোনয়ন পত্র জমা দেন।