Sylhet Today 24 PRINT

দিরাইয়ে মেয়র কাপ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

দিরাই প্রতিনিধি |  ০৭ ফেব্রুয়ারী, ২০১৮

সুনামগঞ্জের দিরাইয়ে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মেয়র কাপ ক্রিকেট টুর্নামেন্ট ২০১৮ এর উদ্বোধন করা হয়েছে। পায়রা ও বেলুন উড়িয়ে ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করেন পৌর পরিষদের সদস্যবৃন্দ।

বুধবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে দিরাই উচ্চ বিদ্যালয় মাঠে ক্রীড়া কমিটির সভাপতি কাউন্সিলর সোহেল চৌধুরীর সভাপতিত্বে ও সাংবাদিক মুজাহিদুল ইসলামের সর্দারের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন দিরাই পৌরসভার প্যানেল মেয়র বিশ্বজিৎ রায় বিশ্ব, কাউন্সিলর মিয়াধন মিয়া ইদন, সাংবাদিক সামছুল ইসলাম সরদার খেজুর, কাউন্সিলর এবিএম মাসুম প্রদীপ, মফিজুর রহমান তালুকদার জুয়েল, সুব্রত চৌধুরী সিতু, পঙ্কজ পুরকায়স্থ অমর, সবুজ মিয়া, সংরক্ষিত মহিলা কাউন্সিলর খোশনমা বেগম, মাধবী রাণী দে, হেলেনা বেগম, পৌর কর্মকর্তা কর্মচারী এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সহ প্রচার সম্পাদক দেলোয়ার হোসেন, দিরাই ইউনিটের সভাপতি আশীষ রায়, সাংবাদিক মুক্তার হোসেন প্রমুখ।

উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় দিরাইয়ের শক্তিশালী দুই দল টাইগার স্পোর্টিং ক্লাব বনাম মজলিশপুর স্পোর্টিং ক্লাব। ১৬ ওভারের খেলায় টাইগার স্পোর্টিং ক্লাব বিজয়ী হয়। ক্রীড়া-প্রতিযোগিতায় ৩৪ টি দল অংশ নিচ্ছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.