Sylhet Today 24 PRINT

সিলেটে প্রস্তুত ৬ প্লাটুন বিজিবি

নিজস্ব প্রতিবেদক |  ০৭ ফেব্রুয়ারী, ২০১৮

খালেদা জিয়ার রায়কে ঘিরে অস্থিতিশীল পরিস্থিতি এড়াতে সিলেটে ৬ প্লাটুন বিজিবি প্রস্তুত রাখা হয়েছে বলে জানিয়েছেন সিলেটের জেলা প্রশাসক রাহাত আনোয়ার।

বুধবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, সিলেট নগরীর জন্য ৪ প্লাটুন ও জেলার জন্য ২ প্লাটুন বিজিবি সদস্য প্রস্তুত রাখা হয়েছে। প্রয়োজন হলেই তাদের মাঠে নামানো হবে।

খালেদা জিয়ার রায়কে ঘিরে কোনো ধরণের নাশকতামূলক পরিস্থিতি এড়াতে পুলিশ প্রস্তুত জানিয়ে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (গণমাধ্যম) মুহাম্মদ আব্দুল ওয়াহাব বলেন, আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছি। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে নগরীর সকল গুরুত্বপূর্ণ মোড়ে পুলিশ অবস্থান নেবে।

সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (গণমাধ্যম) মুহম্মদ শামসুল আলম সরকার বলেন, কেউ নাশকতা করার চেষ্টা করলে শক্ত হাতে তাদের দমন করা হবে। কোনো ছাড় দেওয়া হবে না। বৃহস্পতিবার সকাল থেকে পুলিশ অবস্থান নেবে।

এদিকে, রায়কে কেন্দ্র করে বুধবার সকাল থেকে সিলেটের গুরুত্ব পূর্ণ মোড়ে মোড়ে ব্যাপক তল্লাশি চালায় পুলিশ ও র‍্যাব।

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে রায় বৃহস্পতিবার ঘোষণার কথা রয়েছে।


টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.