Sylhet Today 24 PRINT

ছাতকের রাউলী স্কুলে শহীদ মিনারের উদ্বোধন

ছাতক প্রতিনিধি |  ০৭ ফেব্রুয়ারী, ২০১৮

ছাতকের দোলারবাজার ইউনিয়নের রাউলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নির্মিত শহীদ মিনার উদ্বোধন করা হয়েছে।

বুধবার (৭ ফেব্রুয়ারি) শহিদ মিনারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ উপজেলা চেয়ারম্যান এসোসিয়েশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও ছাতক উপজেলা চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নুরুল আমিনের সভাপতিত্বে ও বিদ্যালয়ের সহকারি শিক্ষক রেজ্জাদ আহমেদের পরিচালনায় অনুষ্ঠিত উদ্বোধনী সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন, যুক্তরাজ্য প্রবাসি আব্দুস সোবহান।

বক্তব্য রাখেন, গনেশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সফিকুন নাহার ডলি, শ্যামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক পংকজ দত্ত, মঈনপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শাহাব উদ্দিন, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য ছালিক আহমদ, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা সফিক মিয়া, শিক্ষক সুহেল আহমদ, ছাবিনা বেগম, রাহিমা আক্তার সুম্মী প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.