Sylhet Today 24 PRINT

বড়লেখায় হাসান হত্যায় আসামী গ্রেপ্তার

মৌলভীবাজার প্রতিনিধি |  ০৮ ফেব্রুয়ারী, ২০১৮

মৌলভীবাজারের বড়লেখায় স্কুল ছাত্র আব্দুল্লাহ হাসান হত্যা মামলায় আসামী অলিউর রহমান পারভেজকে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার রাতে মোহাম্মদ নগর এলাকা থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

পারভেজ উপজেলার ৫নং দক্ষিণ শাহবাজপুর ইউপির মোহাম্মদ নগর গ্রামের নুর উদ্দিন বলাইয়ের ছেলে।

এর আগে পুলিশ এই হত্যা মামলায় বদরুল ইসলাম, তারেক আহমদ,আব্দুল হক ও নুর উদ্দিন বলাইকে গ্রেপ্তার করে।

বড়লেখা থানার পুলিশ উপ পরিদর্শক জাহাঙ্গির আলম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.