Sylhet Today 24 PRINT

রাজপথে অবস্থান জগন্নাথপুর আওয়ামী লীগের

জগন্নাথপুর প্রতিনিধি |  ০৮ ফেব্রুয়ারী, ২০১৮

খালেদা জিয়ার রায় রায়কে কেন্দ্র করে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা শহরে অবস্থান নিয়েছেন উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মী।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সকাল থেকেই পৌর পয়েন্ট এলাকায় অবস্থান করছে আওয়ামী লীগ। নিরাপত্তা ব্যবস্থার জোরদারের জন্য থানা পুলিশ বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করছে।

জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আকমল হোসেন জানান, আওয়ামী লীগেরও কোন কর্মসূচী না থাকলেও ধ্বংসাত্মক যে কোন কাজ সাধারণ জনগণকে নিয়ে প্রতিহত করবে আওয়ামী লীগের নেতাকর্মীরা।

তিনি বলেন, এ কারণেই তারা অবস্থান নিয়েছেন উপজেলার পৌর পয়েন্টে। কেউ বিশৃঙ্খলা করতে চাইলে প্রতিহত করবে জগন্নাথপুর আওয়ামী লীগ।

এদিকে, দুপুর ২ ঘটিকা পর্যন্ত উপজেলায় বিএনপির কোন নেতাকর্মীকে দেখা যায়নি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.