Sylhet Today 24 PRINT

গোলাপগঞ্জে আড়াই হাজার পিস ইয়াবা সহ যুবক আটক

গোলাপগঞ্জ প্রতিনিধি |  ০৮ ফেব্রুয়ারী, ২০১৮

সিলেটের গোলাপগঞ্জে আড়াই হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে আটক করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ।

বুধবার (৭ ফেব্রুয়ারি) মধ্যরাতে উপজেলার সদর ইউনিয়নের রাণাপিং এলাকার সিলেট-জকিগঞ্জ সড়কে থেকে তাকে আটক করা হয়।

আটককৃত যুবকের নাম রিফুল মিয়া। সে হবিগঞ্জের লাখাই উপজেলার মুড়াকুড়ি সৈয়দপুর গ্রামের দিলাল মিয়ার ছেলে। রিফুল দীর্ঘদিন ধরে সিলেট নগরীর টিলাগড়ে একটি কলোনিতে বাসা ভাড়া দিয়ে বসবাস করে আসছিল।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার মধ্য রাতে সিএনজিচালিত একটি অটোরিকশায় করে সিলেটে যাওয়ার পথে রিফুলকে আটক করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে আড়াই হাজার পিস ইয়াবা জব্দ করে পুলিশ।

এ ব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল হক শিবলী আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, রিফুল ইয়াবার চালানটি সিলেটের সীমান্তবর্তী জকিগঞ্জ থেকে নিয়ে আসছিল। এ ঘটনায় তার বিরুদ্ধে এস.আই মঞ্জুরুল বাদী হয়ে মামলা দায়ের করেছেন ( মামলা নং -৩/০৮-০২-১৮)।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.