Sylhet Today 24 PRINT

মৌলভীবাজারে ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

মৌলভীবাজার প্রতিনিধি |  ০৮ ফেব্রুয়ারী, ২০১৮

বেগম খালেদা জিয়ার রায়কে সরকারের সাজানো নাটক উল্লেখ করে বিক্ষোভ মিছিল করেছে মৌলভীবাজার জেলা ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে এ বিক্ষোভ মিছিল করে তারা।

জেলা ছাত্রদলের আহবায়ক জাকির হোসেন উজ্জ্বল ও জেলা স্বেচ্ছাসেবক দল নেতা জি.এম.এ মুক্তাদির রাজুর নেতৃত্বে মিছিলটি শহরের কুসুমবাগ এলাকা থেকে বের হয়। পরে সামনের দিকে যেতে চাইলে পুলিশ এসে মিছিলটি ছত্রভঙ্গ করে দেয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.