Sylhet Today 24 PRINT

‘জয় বাংলা’ শ্লোগানে মৌলভীবাজারে গাড়ি ভাঙচুর, আটক ৩

মৌলভীবাজার প্রতিনিধি |  ০৮ ফেব্রুয়ারী, ২০১৮

খালেদা জিয়ার মামলার রায় প্রকাশের পর মৌলভীবাজার শহরে একটি ঝটিকা মিছিল থেকে জয় বাংলা শ্লোগান দিয়ে একটি বাস ও একটি সিএনজি অটোরিকশা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। এ সময় ঘটনাস্থল থেকে ৩ ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) বিকাল ৪টার দিকে শহরের শমশেরনগর সড়কে এই ঘটনা ঘটে।

আটককৃতরা হচ্ছে, সুমন আহমদ (৩৫), মাসুদুর রহমান (৩০) ও মিল্লাদ হোসেন (২৫)।

মৌলভীবাজার মডেল থানার পুলিশ পরিদর্শক (এসআই) মহসিন ভূঁইয়া জানান, হঠাৎ কে বা কারা জয় বাংলা শ্লোগান দিয়ে ইটপাটকেল ছুড়তে থাকে। এ সময় তারা একটি বাস ও একটি সিএনজি অটোরিকশা গাড়ি ভাঙচুর করে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.