নিজস্ব প্রতিবেদক | ০৮ ফেব্রুয়ারী, ২০১৮
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায়কে কেন্দ্র করে সিলেটের জিন্দাবাজারে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে ছাত্রদলের কর্মীরা।
বৃহস্পতিবার বিকেল পৌনে টার দিকে নগরীর চৌহাট্টার দিক থেকে ছাত্রদলের একটি মিছিল জিন্দাবাজার পয়েন্টে এসে সড়ক অবরোধ করে মিছিল করতে থাকে। প্রায় ২০ মিনিটের মতো সেখানে অবরোধ করে রাখে বিক্ষুব্ধ ছাত্রদল কর্মীরা। এসময় পুরো সড়ক জোরে আতঙ্ক বিরাজ করে। সড়ক দিয়ে চলাচলকারীরা আতঙ্কিত হয়ে দিকবেদিক ছুটাছুটি করতে থাকেন। বিকেল ৫টা ৫ মিনিটে একদল পুলিশ এসে ছাত্রদলকর্মী-সমর্থকদের ধাওয়া দিলে পুলিশের ধাওয়া খেয়ে পালিয়ে যায়। এই রিপোর্ট লেখা পর্যন্ত জিন্দাবাজার এলাকায় দোকান পাট বন্ধ ছিল। জিন্দাবাজার পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।