Sylhet Today 24 PRINT

বাসার সামনে পুলিশ, বের হতে পারেন নি মেয়র

নিজস্ব প্রতিবেদক |  ০৮ ফেব্রুয়ারী, ২০১৮

সিলেট সিটি কর্পোরেশনের মেয়র ও বিএনপি’র কেন্দ্রীয় সদস্য আরিফুল হক চৌধুরীকে বাসা থেকে বের হতে দেয়নি পুলিশ। তবে পুলিশ বলছে নিরাপত্তার স্বার্থে তাকে বাসা থেকে বের হতে দেয়নি তারা।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) বেলা দেড়টা ও দুইটায় দুই দফা কুমারপাড়াস্থ বাসা থেকে বের হতে চাইলে তাকে বের হতে দেয়নি পুলিশ। এ সময় পুলিশের সাথে মেয়র আরিফের উত্তপ্ত বাক্য বিনিময় হয় বলে জানান স্থানীয় এলাকাবাসী।

মেয়র আরিফ জানান, বৃহস্পতিবার বেলা দেড়টা ও দুইটার দিকে তিনি দলীয় নেতাকর্মীদের নিয়ে বাসা থেকে বের হওয়ার প্রস্তুতি নেন। কিন্তু বাসা থেকে বের হওয়ার সময় কোতোয়ালী থানার সোবহানীঘাট ফাঁড়ির ইনচার্জ কমর উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ তাকে বাঁধা দেয়।

অপর দিকে সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী জানান, পুলিশ অহেতুক তাকে বাসা থেকে বের হতে দিচ্ছে না। দু’দফা বের হওয়ার চেষ্টা করেও তাকে বাসায় ফেরত পাঠায় পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, খালেদা জিয়ার রায়কে কেন্দ্র করে নাশকতার আশংকায় আরিফুল হক চৌধুরীকে বাসা থেকে বের হতে দেওয়া হচ্ছে না।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.