Sylhet Today 24 PRINT

জগন্নাথপুরে ধর্ষণ মামলার আসামি গ্রেফতার

সুনামগঞ্জ প্রতিনিধি |  ১১ জুন, ২০১৫

সুনামগঞ্জের জগন্নাথপুরে চাঞ্চল্যকর ধর্ষণ মামলার সহযোগী আসামী আবুল কাশেমকে (৩৫) গ্রেফতার করেছে থানা পুলিশ। সে জগন্নাথপুর পৌর শহরের ইকড়ছই গ্রামের আব্দুল খালিকের ছেলে।

জানা গেছে, ১০ জুন বুধবার গোপন সংবাদের ভিত্তিতে জগন্নাথপুর থানা পুলিশ পৌর সদরের নৌকাঘাট এলাকায় অভিযান চালিয়ে আবুল কাশেমকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।

প্রসঙ্গত-৩ জুন বুধবার রাত সাড়ে ৯ টার দিকে জগন্নাথপুর বাজারের সানলাইট আবাসিক হোটেলে স্বামীকে বেধে রেখে দিরাই উপজেলার নারায়নকুড়ি গ্রামের কবির মিয়ার স্ত্রী বাউল শিল্পীকে ধর্ষণের ঘটনা ঘটে। তখন গণধর্ষণ থেকে নিজেকে রক্ষা করতে হোটেলের দ্বিতীয় তলা ভবন থেকে নীচে ঝাপিয়ে পড়ে আহত হন ধর্ষিতা।

এ ব্যাপারে ধর্ষিতা বাদী হয়ে পরদিন বৃহস্পতিবার জগন্নাথপুর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। এ ঘটনায় হোটেল ম্যানেজার রাকিব আলী ও আরেক সহযোগী আসামী আবুল কাশেমকে গ্রেফতার করা হলেও মামলার প্রধান আসামী ধর্ষক পৌর এলাকার ইকড়ছই গ্রামের তাজ উল্লার ছেলে সেলন ভান্ডারীকে এখনো গ্রেফতার করতে পারেনি পুলিশ।

এ মামলার তদন্তকারী কর্মকর্তা জগন্নাথপুর থানার এস আই কবির উদ্দিন জানান, এ মামলায় এ পর্যন্ত ২ সহযোগী আসামীকে গ্রেফতার করা হয়েছে। অন্যান্য আসামীদের গ্রেফতার করতে আমাদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.