Sylhet Today 24 PRINT

বন্দরবাজারে ছাত্রদলের ঝটিকা মিছিল, চৌকিদেখিতে শিবিরের গাড়ি ভাংচুর

সিলেটে ছাত্রদল ও শিবির আলাদা আলাদাভাবে হরতাল পালন করছে

নিউজ ডেস্ক |  ১৪ জানুয়ারী, ২০১৫

সিলেটে ছাত্রদল ও শিবির আলাদা আলাদাভাবে হরতাল পালন করছে । হরতালের শুরুতে বড় কোন তৎপরতা দেখা না গেলেও সকাল সাড়ে ৮টার দিকে বন্দরবাজার এলাকায় ককটেল ফাটিয়ে ঝটিকা মিছিল করে দ্রুতই সরে পড়েছে ছাত্রদল কর্মীরা ।

এতে কেউ হতাহত হন। পুলিশ দ্রুত এসে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

এদিকে এর ঠিক আধাঘন্টা পর চৌকিদেখি এলাকায় হঠাৎ করে শিবিরকর্মীরা বিভিন গলি থেকে বেরিয়ে কয়েকটি সিএনজি অটোরিক্সা ভাঙচুর করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছামাত্র তারা পালিয়ে যায়।
এ ঘটনায় পুলিশ কাউকে আটক করতে পারেনি ।


প্রসঙ্গত, সিলেট মহানগর জামায়াতের আমীর অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়েরকে গ্রেপ্তারের প্রতিবাদে শিবির ও মহানগর বিএনপির সদস্য সচিব বদরুজ্জামান সেলিমকে গ্রেপ্তারের প্রতিবাদে জেলা ও মহানগর ছাত্রদল আজ সকাল-সন্ধ্যা হরতাল আহবান করে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.